মেসি-এমবাপ্পের লজ্জার হার

প্রথম পাতা » খেলাধুলা » মেসি-এমবাপ্পের লজ্জার হার
সোমবার, ২০ মার্চ ২০২৩



মেসি-এমবাপ্পের লজ্জার হার

মেসি আর এমবাপ্পেকে নিয়েই মাঠে নেমেছিল পিএসজি। তবু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেনের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্যারিস জায়ান্টদের।

স্থানীয় সময় রোববার ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। রেনের হয়ে গোল করেন কার্ল একামবি এবং আর্নাউদ কালিমুন্দো।

আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবার হারের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে রেনকে লিড গোল এনে দেন একামবি। বিরতির পর খেলার ৪৮ মিনিটে আর্নাউদ কালিমুন্দোর গোলে ২-০ গোলে পিছিয়ে পড়েন মেসিরা।

খেলার শেষের দিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পিএসজি।

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি এখনো বড় ব্যবধানে এগিয়ে । ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।

বাংলাদেশ সময়: ১০:৪১:২৩   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ