আইরিশদের বিপক্ষেও ফিফটির দেখা পেলেন শান্ত

প্রথম পাতা » খেলাধুলা » আইরিশদের বিপক্ষেও ফিফটির দেখা পেলেন শান্ত
সোমবার, ২০ মার্চ ২০২৩



আইরিশদের বিপক্ষেও ফিফটির দেখা পেলেন শান্ত

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেকসহ দুটি ফিফটির দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন বাঁহাতি এই ব্যাটার। সিলেটে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিফটির দেখা পেলেন শান্ত।

সমালোচনাকে শক্তি বানিয়ে নিজেকে একদম বদলে ফেলা নাজমুল শান্ত এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস উপহার দিলেন। এর মধ্যে চার ইনিংসে তিনি করেছেন পঁচিশ বা তার অধিক রান। যার ফলে ক্যারিয়ারে রীতিমত বসন্তের সুবাতাস বইছে তরুণ এই ব্যাটারের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৯ রান। শান্ত ৬৬ আর সাকিব আল হাসান ১৫ রানে অপরাজিত আছেন। টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ২৩ ও লিটন দাস ৭০ রান করে সাজঘরে ফিরে গেছেন।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনে করেছিলেন তামিম ইকবাল আর লিটন দাস।

তবে পাওয়ার প্লের ১০তম ওভারের শেষ বলে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান তামিম। ফলে শেষপর্যন্ত তামিম-লিটনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে উইকেটে সেট হতে গিয়েই ভুল করে এই দুর্ভাগ্যের শিকার হন তিনি।

তামিম লিটনকে কল দিয়েছিলেন রান নেয়ার জন্য। শর্ট রানের জন্য দৌড় দেয়ার আগেই বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন মার্ক অ্যাডেয়ার। সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। তখনও ক্রিজে পৌঁছার অনেক পথ বাকি তামিমের। ৩১ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যেই মেরেছেন ৪টি বাউন্ডারির মার।

আগের ম্যাচে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ফিরতে হয় ২৬ রানে। তবে এবার আর কোনো ভুল করেননি ড্যাশিং এই ওপেনার। ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন, ৫৩ বলে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৩   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ