নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, আটক ১৬

প্রথম পাতা » চট্টগ্রাম » নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, আটক ১৬
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩



নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, আটক ১৬

চাঁদপুরের পদ্মা ও মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (২২ মার্চ) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ শ্রাবণ।

আটকদের মধ্যে সাতজনকে তিন মাস এবং চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যদের নিয়ে এই অভিযানের পর আটক জেলেদের মধ্যে তিন মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বজলুর রহমান (৩০), শাহাবুদ্দিন (৩৫), মোবারক (১৮), শাহজালাল (৪৫), খাজা আহম্মদ (২৬), রাকিব (১৮) ও আক্তার (১৮)।

এক মাস করে কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- পারভেজ হোসেন (১৯), মো. ইরফান (২০), দ্বীন ইসলাম (৪০) ও মো. আউলাদ (২৬)।

এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, পদ্মা-মেঘনা নদীর মোহনা, আনন্দ বাজার, দাসাদী, লালপুর, রাজরাজেশ্বর, কাচিকাটা, মরিচাকান্দি এবং হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেরা দুটি মাছ ধরার নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা দুটি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে দেয়া হয় এবং কারেন্টজালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৩:২৯   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ