নিখোঁজ কিশোরের গলাকাটা মরদেহ মিলল পুকুরে

প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ কিশোরের গলাকাটা মরদেহ মিলল পুকুরে
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



নিখোঁজ কিশোরের গলাকাটা মরদেহ মিলল পুকুরে

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ায় একটি পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পৈশাচিক নির্যাতন করে গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।

জাহিদুল একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।

নিহতের বড়ভাই নাজমুল জানান, জাহিদুলসহ তারা তিন ভাই তিন বছর ধরে চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করে আসছেন। ১৭ রমজানে তারা ছুটিতে গ্রামের বাড়িতে ফেরেন।

মঙ্গলবার আবারও চট্টগ্রামে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে ছোট ভাই জাহিদুলকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর আজ (মঙ্গলবার) সকালে বিলের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়। তবে কে বা কারা তার ভাইকে হত্যা করেছে, তা তিনি জানেন না। এ ঘটনার বিচার চান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, জাহিদুলের বাবা এলাছ মিয়া পেশায় অটোরিকশাচালক। সোমবার (২৪ এপ্রিল) থেকে জাহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুক ও পেটে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কবজির রগ কেটে দেয়া হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৪৩   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ