ভারতে বোমা হামলায় ১০ পুলিশ সদস্যসহ নিহত ১১

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে বোমা হামলায় ১০ পুলিশ সদস্যসহ নিহত ১১
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



ভারতে বোমা হামলায় ১০ পুলিশ সদস্যসহ নিহত ১১

ভারতে পুলিশের গাড়িতে বোমা হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে গাড়িচালক ও ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের বাস্তার জেলার দান্তেওয়াদা এলাকায় এ ঘটনা ঘটে। রাজ্যটি মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।

ছত্তিশগড়ে মাওপন্থীদের রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) নামে একটি বিশেষ পুলিশ বাহিনী রয়েছে।নিহত পুলিশ সদস্যরা সবাই ওই বাহিনীর সদস্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, বুধবার ভোরের দিকে বাস্তার জেলার দান্তেওয়াদার একটি প্রত্যন্ত এলাকায় মাওপন্থী দমন ‘অপারেশনে’ গিয়েছিল ডিআরজির একটি ইউনিট। সেখান থেকে ফেরার পথে এই বোমা হামলা ঘটে।

বোমা হামলায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এক টুইটবার্তায় তিনি বলেন, এই ঘটনা হৃদয়বিদারক। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১:৪৩:১৯   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ