ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের উদ্বোধন করলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের উদ্বোধন করলেন উবায়দুল মোকতাদির চৌধুরী
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের উদ্বোধন করলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর আয়োজনে তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বৈশাখকে আগে সামাজিকভাবে অনেক গুরুত্ব দেয়া হতো। এখন আমরা সেখান থেকে অনেক দূরে চলে এসেছি। বৈশাখ মাসের চেয়ে ইংরেজি বর্ষবরণকে বেশি গুরুত্ব দেই। বাংলাদেশ বাঙালিদের দেশ। বাঙালির দেশ যতদিন থাকবে ততদিন বাঙালির সংস্কৃতির চর্চা থাকবে।

রাজনীতি ও সংস্কৃতির সম্মিলন প্রয়োজন। এই দুটো ছাড়া দেশকে সঠিক মাপকাঠিতে পাওয়া যাবে না। সেজন্য রাজনৈতিক কর্মীদের এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক উপাধ্যক্ষ এ কে এম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

তিন দিনব্যাপী বৈশাখী উৎসব চলবে আগামী ২ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৬   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ