রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-এপিবিএনের যৌথ অভিযানে ৮ দুষ্কৃতকারী গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-এপিবিএনের যৌথ অভিযানে ৮ দুষ্কৃতকারী গ্রেফতার
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-এপিবিএনের যৌথ অভিযানে ৮ দুষ্কৃতকারী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অপরাধীদের ধরতে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব-১৫, ৮ ও ১৬ এপিবিএন। এ সময় আট দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জুন) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. ইব্রাহিম (২৪), আব্দুল আমিন (৪১), হোসেন আহমেদ (৪৩), নুর হুদা (২৪), মোহাম্মদ সলিম (২২), হামিদ উল্লাহ (২৪), মোহাম্মদ সালেহ (২৫) ও ফায়েজুল আমিন (৩২)। তারা সবাই উখিয়ার ১৯, ১৩ ও ৪ ক্যাম্পের বাসিন্দা।

মো. আবু সালাম বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় র‌্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএনের আভিযানিক দল উখিয়ার ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আট দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:২৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ