ধৈর্য হারিয়ে উইকেট বিলিয়ে দিলেন শান্ত

প্রথম পাতা » খেলাধুলা » ধৈর্য হারিয়ে উইকেট বিলিয়ে দিলেন শান্ত
বুধবার, ১৪ জুন ২০২৩



ধৈর্য হারিয়ে উইকেট বিলিয়ে দিলেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ সব শট খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই সেশনে মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে জয়ের বিদায়ে চা বিরতির পর মুমিনুল হককে নিয়ে পর দেখে শুনে ব্যাট করছিলেন শান্ত।

তবে ওয়ানডে স্টাইলে তুলে নেওয়া সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না শান্ত। মুমিনুলের বিদায়ের পর ধৈর্য হারিয়ে আমির হামজার শর্ট বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন বাঁহাতি এই ব্যাটার। ১৭৫ বলে ২৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৪৬ রানে বিদায় নেন তিনি। প্যাভিলিয়নে ফিরে হয়ত মাইলফলক স্পর্শ করতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম দিনে ৬০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ২৭৪ রান। মুশফিক অপরাজিত আছেন ১১ রানে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন অপরাজিত আছেন ১ রানে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৬   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ