জিম আফ্রো টি-টেন লিগ :হারলো মুশফিক-তাসকিনের দল

প্রথম পাতা » খেলাধুলা » জিম আফ্রো টি-টেন লিগ :হারলো মুশফিক-তাসকিনের দল
রবিবার, ২৩ জুলাই ২০২৩



জিম আফ্রো টি-টেন লিগ :হারলো মুশফিক-তাসকিনের দল

জিম আফ্রো টি-টেন লিগে মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদের দল হেরে গেছে। নিজ নিজ দলের হয়ে মুশফিক ১৯ রান এবং তাসকিন ১ উইকেট নেন।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে ডারবান ক্লান্দার্সের মুখোমুখি হয় মুশফিকের জোবার্গ বাফেলোজ। ম্যাচে ৭ উইকেটে জয় পান ডারবান ক্লানদার্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জোবার্গ বাফেলোজ। পঞ্চম ওভারে ২ উইকেট পতনের পর ক্রিজে আসেন মুশফিক। ২টি চার ও ১টি ছক্কায় ইনিংসের শুরুটা দারুন করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ১২ বল খেলে ১৯ রানে আউট হন মুশফিক। ইংল্যান্ডের টম ব্যান্টনের হাফ-সেঞ্চুরিতে ১০ ওভারে ৪ উইকেটে ৯৪ রানের সংগ্রহ পায় জোবার্গ বাফেলোজ।
জবাবে আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইর ২৫ বলে অপরাজিত ৪১ ও পাকিস্তানের আসিফ আলির ১৩ বলে ২৩ রানে ৫ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় ডারবান।
আসরে নিজের প্রথম ম্যাচে তাসকিনের বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেছিলেন মুশফিক।
দিনের আরেক ম্যাচে কেপ টাউন স্যাম্প আর্মির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে তাসকিনের বুলাওয়ে ব্রেভস। অস্ট্রেলিয়ার বেন ম্যাকডরমেটের ১৭ বলে ২৭ রানে ১০ ওভারে ৬ উইকেটে ৮৬ রান করে ব্রেভস। জবাবে ২২ বল বাকী রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে কেপ টাউন। বল হাতে ২ ওভারে ১৮ রানে ১ উইকেট নেন তাসকিন। নিজের প্রথম ম্যাচে মুশফিকের জোবার্গ বাফেলোজের বিপক্ষে ২ ওভারে ১১ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০২   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ