লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী
রবিবার, ৩০ জুলাই ২০২৩



লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী

লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোববার (৩০ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ জন।

তথ্যটি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য অধিদফতর।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিশেষ সেবা পাওয়ার বদলে সাধারণ রোগীদের সাথেই ঠাঁই হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। এর পাশাপাশি রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

জেলা স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৫ দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ জেলায় ৬১২ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ২৭০ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন ৫০ ডেঙ্গু রোগী। শয্যা সংকট থাকায় সদর হাসপাতালের ডায়রিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে এদের চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই নারী ও শিশু।

প্রাথমিকভাবে জ্বর দেখা দিলে যত দ্রুত সময়ের মধ্য চিকিৎসকের শরণাপন্ন এবং রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসা সেবার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সম্ভব।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়া শুরু হয়েছে। আগস্টে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। প্রথম দিন থেকেই আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে তিনটি ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে চিকিৎসা দেয়া হচ্ছিল। রোগীর চাপ বেড়ে যাওয়ায় এখন সাধারণ রোগীদের সাথেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

ডেঙ্গুর এমন প্রাদুর্ভাবে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শও ডা. আনোয়ার হোসেনের।

বাংলাদেশ সময়: ১২:২৭:১৫   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ