মুশফিকের দলকে হারিয়ে জিম-আফ্রোর চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স

প্রথম পাতা » খেলাধুলা » মুশফিকের দলকে হারিয়ে জিম-আফ্রোর চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স
রবিবার, ৩০ জুলাই ২০২৩



মুশফিকের দলকে হারিয়ে জিম-আফ্রোর চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স

জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিকুর রহিমকে একাদশে রাখেনি তার দল জোবার্গ বাফেলোস। শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম আসরে ইতিহাস গড়তে পারেনি তারা। জোবার্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মালিকের দল এই ডারবান কালান্দার্স। ট্রফির লড়াইয়ে মুশফিকদের দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ডারবান।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১২৭ রান করে জোবার্গ। ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন টম ব্যান্টন। এ ছাড়া মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩২, ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ১০ বলে ২২ রান করেন।

রান তাড়া করতে হজরতুল্লাহ জাজাইয়ের ব্যাটে চড়ে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডারবান। জাজাই মাত্র ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন। এ ছাড়া টিম সেইফার্ট ১৪ বলে ৩০ ও আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ রান করেন।

মুশফিক এই টুর্নামেন্টে খেলেন দারুণ। ম্যাচ জেতানো ইনিংসসহ ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৬ রান। স্ট্রাইকরেট ১২৬। এই টুর্নামেন্ট খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। তিনি ১১ উইকেট শিকার করেন। যদিও তার দল কোয়ালিফাই করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ