শোকাবহ আগস্ট : টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » শোকাবহ আগস্ট : টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



শোকাবহ আগস্ট : টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোকের মাস আগস্টের ৩য় দিনে জেলার টুঙ্গিপাড়ায় শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ।
আজ বৃহস্পতবার বেলা ১১টায় পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৫০   ৪০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ