রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন দুই মার্কিন কংগ্রেসম‍্যান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় বিমানবন্দর থেকে নেমে দুই কংগ্রেসম‍্যান কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব‍্যাপী বৈঠক করেন। এরপর তারা উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।

জানা গেছে, দুই কংগ্রেসম‍্যান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনসহ অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারা রোহিঙ্গাদের জন্য ব্যয় বরাদ্দ খতিয়ে দেখাসহ সামগ্রিক আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, দুই কংগ্রেসম‍্যান কেইস ও ম্যাকরমিক যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।

বাংলাদেশ সময়: ১২:৩৬:০২   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ