মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল

প্রথম পাতা » খেলাধুলা » মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল

লিওনেল মেসি শুধু ফুটবল মাঠে জাদু দেখান না, জাদু দিয়ে ভক্তদের বুদও করে রাখেন। আর তার জাদুতে কেবল গ্যালারি বা পর্দার সামনের দর্শক নয়, মাঠের সতীর্থরাও পর্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকেন। এবার এমনই একটি ঘটনা সমানে এসেছে।

ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কামাল মিলার বলেছেন, মাঠে নেমে নিজের খেলার প্রতি তিনি মনোযোগ দিতে পারেন না। তার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নেন মেসি। তিনি যেন বুদ হয়ে থাকেন মেসির খেলা দেখে।

মেসিকে নিয়ে কামাল মিলার বলেছেন, ‘মাঠে মেসির মতো বড় তারকা উপস্থিত থাকলে নিজের খেলায় মনোযোগ দেয়া খুব কঠিন। আবার তার খেলা আপনি উপভোগ না করেও পারবেন না। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মেসি মাঠে থাকলে আমাদের খেলার মানও বাড়াতে হয়। তবে সেই কাজটি তার কারণে খুব সহজ হয়।’

কামাল আরও বলেছেন, ‘মেসির কারণে আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই সমর্থন পাচ্ছি। এর মধ্যে নিউইয়র্কে সমর্থন পেয়েছি সবচেয়ে বেশি। এটি মেসির জন্যই হয়েছে। আমরা বেশ উপভোগ করছি সবকিছু। আর মেসি তো এমন সম্মানেরই যোগ্য।’

এ দিকে মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে যাওয়ার পরে পুরো প্রেক্ষাপটই পরিবর্তন হয়ে গেছে। সেখানকার মানুষের পছন্দের তালিকার চারে থাকা ফুটবলের প্রতি এখন সর্বোচ্চ আগ্রহ দেখা যাচ্ছে। আকাশচুম্বী দাম দিয়ে টিকিট কেটেও তারা মাঠে গিয়ে খেলা দেখছেন। অপরদিকে মেসিও সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৯ ম্যাচ খেলে টানা ১১ গোল করেছেন তিনি। এর মধ্যে দলকে একটি শিরোপাও জিতিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪১   ৪৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ