চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার জহুরপুরটেক সীমান্ত থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি- ৫৩। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব্য হয়নি।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে থেকে এই স্বর্ণগুলো জব্দ করা হয়।

বুধবার দুপুরে বিজিবি- ৫৩ সদর দপ্তর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার আটক করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় এই স্বর্ণ বারসহ চোরাচালন পণ্য জব্দে সফল হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ