ডেমরায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেমরায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



ডেমরায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

রাজধানীর ডেমরা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র‌্যাব)। সেইসঙ্গে চুরি যাওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে দুইটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল ইসলাম (২৯) এবং তার অন্যতম ২ সহযোগী মো. শান্ত (১৯) ও মো. নয়ন (১৬)। তাদের বাড়ি নারায়ণগঞ্জদের সোনারগাঁওয়ে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন।

র‌্যাব আরও জানায়, চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:১৫:২৫   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ