নাটোরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



নাটোরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মাদক বিরোধী শপথ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
মাদক বিরোধী শপথ গ্রহণ এবং সমাবেশে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। জীবনকে ভালবাসতে হবে, সুন্দর করতে হবে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক বিরোধী সচেতনতা সৃস্টিতে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান জানান, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় চলতি অর্থ বছরে পর্যায়ক্রমে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী শপথ গ্রহণও সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:১৫:২৭   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ