ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতা, উল্লাসে মেতেছে মানুষ

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতা, উল্লাসে মেতেছে মানুষ
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় দৌড় প্রতিযোগিতা, উল্লাসে মেতেছে মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘রানার্স কমিউনিটি’-্এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফানরান দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ দৌড়বিদেরা অংশগ্রহণ করেন। এই আয়োজনে উল্লাসে মাতেন সবাই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ ট্যাংকের পাড় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্যে জেলার বিভিন্ন স্থান থেকে আসতে থাকে মানুষজন। লোকনাথ ট্যাংকের পাড় থেকে শহর অতিক্রম করে শেখ হাসিনা সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং দশ কিলোমিটার ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়।

পরে শেখ হাসিনা সড়কের নির্দিষ্ট এলাকা ঘুরে তিতাস সেতুতে এসে ফিনিশিং পয়েন্ট শেষ করেন প্রতিযোগিরা।

দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া বীর কুমার বলেন, এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পেরে আমি অনেকটা আনন্দিত। আমি মনে করি প্রত্যেকের জীবন সুস্থ এবং সবল রাখার জন্য দৌড়ের কোনও বিকল্প নেই।

অপর এক প্রতিযোগী রাশেদ কবীর আখন্দ জানান, আমি পাঁচ কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, বেশ ভাল লেগেছে। আমার বেশ কয়েকজন বন্ধুও অংশগ্রহণ করেছে। এমন আয়োজন আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক মো. রাজন মিয়া বলেন, ‘আমরা সুস্থ দেহ সবল মনের জন্য ২০২১ সংগঠনটি করেছিলাম। এই সংগঠনটির সক্রিয় রানার সংখ্যা এখন শতাধিক। সংগঠনের সাথে যুক্ত আছেন অন্তত আড়াই হাজার সদস্য। মাদক থেকে দূরে রাখা এবং সুস্থদেহ সরল মনের জন্যেই এই আয়োজন।’

আগামী বছরের মার্চ মাসে আন্ত:জার্তিক মানের বড় পরিবেশে হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান তিনি।

দৌড় প্রতিযোগিতাকে সামাজিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উপদেষ্টা প্রফেসর দিলারা আক্তার জানান, ” এবারই প্রথম বারের মতো শিশুরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগীতায়। সকলকে এই সামাজিক আন্দোলনে থাকতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১২:৫১:৪৪   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ