৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল আফগানিস্তান
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল আফগানিস্তান

উড়ন্ত শুরুর পর হঠাৎ ছন্দপতন। উদ্বোধনী জুটি ভাঙার পরই পথ হারাল আফগানিস্তান। পরপর দুই বলে ফিরেছেন গুরবাজ ও রহমত। তাতে কিছুটা হলেও এখন চাপে আছে আফগানিস্তান। অন্যাদিকে ভালোভাবেই ম্যাচে ফিরেছে ইংল্যান্ড।

২১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২৭ রান। ২ রান নিয়ে উইকেটে আছেন হাশমতউল্লাহ। অপর অপরাজিত ব্যাটার ওমরজাইয়ের সংগ্রহ ৩ রান।

টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি ইংলিশ বোলাররা। বিশেষ করে গুরবাজ রীতিমতো ঝড় তুলেন। নিজের ব্যক্তিগত ফিফটি পেতে তিনি খরচ করেছেন মাত্র ৩৩ বল।

গুরবাজকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ইব্রাহিম। তবে তিনি বেশি দূর যেতে পারেননি। ১৭তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি এই ওপেনার। বল চলে যায় শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জো রুটের হাতে। ২৮ রান করে ইব্রাহিম ফেরায় ভাঙে ১১৬ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে সুবিধা করতে পারলেন না রহমত শাহ। এই টপ অর্ডার ব্যাটার স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। আদিল রশিদকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেছেন। উইকেটের পেছনে বাটলার স্টাম্প ভাঙতে খুব একটা সময় নেননি। রহমতের ব্যাট থেকে এসেছে ৩ রান।

রহমত ফেরার পরের বলে ফিরেছেন গুরবাজও। এই ওপেনার খানিকটা আক্ষেপ করতেই পারেন-শুরু থেকে ছন্দে ছিলেন, সেঞ্চুরির পথে হাটছিলেন। তবে ভাগ্য তার সঙ্গে ছিল না! কাটা পড়েছেন রান আউটে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৮০ রান।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৮   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ