রাঙ্গামাটিতে অনুদানের চেক বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে অনুদানের চেক বিতরণ
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



রাঙ্গামাটিতে অনুদানের চেক বিতরণ

জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ এনেক্স ভবনে এ অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, বিপুল ত্রিপুরা, ঝর্ণা খীসা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন আবারো স্বাধীনতা বিরোধীচক্র বিএনপি- জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটির ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও ৫ টি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪৪   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ