নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমূখ।
নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৬ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ৩ হাজার ৬’শ জন কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়।
বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৩   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ