বাংলাদেশের তোপে ৯৯ রানেই গুটিয়ে গেল জাপান

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের তোপে ৯৯ রানেই গুটিয়ে গেল জাপান
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশের তোপে ৯৯ রানেই গুটিয়ে গেল জাপান

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে জাপানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বোলাররা দেখালেন দারুণ নৈপুণ্য। আনকোরা জাপানের যুবারা রীতিমতো খাবি খেয়েছে বাংলাদেশের বোলারদের সামলাতে গিয়ে। তাতে অল্প রানেই তাদেরকে গুটিয়ে দিয়ে জয়ের সুবাস পাচ্ছে যুব টাইগাররা।

সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ে যুব এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই গুটিয়ে গেছে জাপান। বাংলাদেশের পক্ষে বল হাতে নেওয়া প্রত্যেক বোলারই এই ম্যাচে উইকেট পেয়েছেন।

ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জাপান। সেই সঙ্গে তাদের রানের চাকাও থেমে থেমে আগায়। ব্যাটিং পাওয়ারপ্লের ১০ ওভারে ২০ রান তুলতে ১ উইকেট হারায় তারা।

জাপান এদিন এতোই শম্ভুকগতিতে ব্যাট করেছে যে, ৫০ রান পূর্ণ করতে তাদের খেলতে হয়েছে ২৬.২ ওভার বা ১৫৮ বল। ১১ থেকে ৪০ ওভার পর্যন্ত ৫৯ রান তুলতে হারায় ৬ উইকেট।

জাপানের পক্ষে মাত্র তিনজন দুই ডিজিটের রানে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পারমার। ২ চারে এই ইনিংস খেলতে তিনি বল খেলেছেন ৮০টি। এছাড়া কাজুমা কাতো-স্ট্যাফোর্ড ৪২ বলে ১৩ ও কেইফার লেক ৩৮ বলে ১৭ রান করেন।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাব্বি ৮.১ ওভারে তিন মেডেন ওভারসহ মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আরিফুলও ৭ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকিরা সকলেই ১টি করে উইকেট শিকার করে অবদান রাখেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৭   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ