জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পৃথিবীর সকল মহল সমর্থন দেবে : হানিফ

প্রথম পাতা » খুলনা » জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পৃথিবীর সকল মহল সমর্থন দেবে : হানিফ
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



জনগণের ভোটে নির্বাচিত সরকারকে পৃথিবীর সকল মহল সমর্থন দেবে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনের পর দেশী-বিদেশী সব মহলের সমর্থন নিয়েই দেশ পরিচালনা করবে সরকার।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনে নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৪ সালেও বিএনপি বলেছিলো- নির্বাচনের পর সরকারকে কেউ বৈধতা দেবে না। কিন্তু তারপর ১০ বছর কেটে গেছে। নির্বাচনের পরে সরকারের বৈধতা নিয়ে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে পৃথিবীর সকল মহল সমর্থন দেবে। এ ক্ষেত্রে কোন বিশেষ একটি মহলকে যদি কেউ ম্যানেজ করতে পারে তবে সেটা নিয়ে ভাবার কিছু নেই।
পরে তিনি সদরের উজানগ্রাম এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৮   ৩৯৮ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ