পর্যটনকে আকৃষ্ট করার জন্য দরদরিয়া হবে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র : সিমিন হোসেন রিমি

প্রথম পাতা » গাজীপুর » পর্যটনকে আকৃষ্ট করার জন্য দরদরিয়া হবে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র : সিমিন হোসেন রিমি
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



পর্যটনকে আকৃষ্ট করার জন্য দরদরিয়া হবে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র : সিমিন হোসেন রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, বাংলাদেশের অগ্রগতি ও পর্যটনকে আকৃষ্ট করার জন্য দরদরিয়া হবে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে। বিশ্বের অনেক দেশ পর্যটনের মাধ্যমে বড় রাজস্ব আয় করছে।
আজ দরদরিয়া দুর্গে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননে আবিষ্কৃত প্রত্নবস্তুর ব্যাখ্যা-বিশ্লেষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব নিদর্শন আবিষ্কার। আজ আমরা একটা স্বপ্ন স্পর্শ করলাম। এটা পরে বিশ্ব ঐতিহ্য হিসেবে পরিচিতি লাভ করবে।
ঐতিহ্য অন্বেষণের সভাপতি ড. নুহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মেসবাহ কামাল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আফরোজা খান মিতাসহ স্থানীয় বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী প্রত্নতত্ত্ববিদদের সঙ্গে নিয়ে দুর্গ এলাকা ঘুরে দেখেন।
উল্লেখ্য, গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে প্রতœতাত্ত্বিক খননে দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে প্রতœতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ‘ঐতিহ্য অন্বেষণ’।
দরদরিয়া দুর্গ প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননে আবিষ্কৃত প্রত্নবস্তুর ব্যাখ্যা-বিশ্লেষণ অনুষ্ঠানে প্রত্নতাত্ত্বিক খননে বাংলাদেশে প্রথমবারের মতো মধ্যযুগের ইট-নির্মিত দুর্গ এবং তাৎপর্যপূর্ণ প্রত্নবস্তু আবিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান ২৬ ডিসেম্বর ২০২৩ দরদরিয়া গ্রামের ‘দরদরিয়া দুর্গ বা রানির বাড়ি’ প্রত্নস্থানটিতে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ শুরু করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫১   ৪১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ২০ কারখানায়
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ