নির্বাচনের আগে বলেছিলেন অভিনয় ছাড়বেন, এখন কোন সিদ্ধান্তে মাহি?

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের আগে বলেছিলেন অভিনয় ছাড়বেন, এখন কোন সিদ্ধান্তে মাহি?
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



নির্বাচনের আগে বলেছিলেন অভিনয় ছাড়বেন, এখন কোন সিদ্ধান্তে মাহি?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে ভোটে হেরে গিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন নায়িকা।

নির্বাচনে হেরে গিয়ে মাহি বলেন, ‘আমি নির্বাচনে জিতলে অনেক ব্যস্ত থাকতে হতো। এখন আর ততটা ব্যস্ততা নেই। তেমন কোনো কর্মসূচিও নেই। যেহেতু নির্বাচিত হইনি তাই অভিনয়ে ফিরতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি আগের মতো মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুদিনই যথেষ্ট বলে আমার মনে হয়। বাকি দিনগুলো অভিনয়ের কাজ নিয়ে থাকতে চাই।’

এরইমধ্যে কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন এই নায়িকা। তবে এখনো কোনোটি চূড়ান্ত করেননি। সবকিছু ঠিকঠাক হলেই সবাইকে জানাবেন মাহি।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি নির্মাণও করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১৮   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ