সুরভীর জোড়া গোলে নেপালকে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » সুরভীর জোড়া গোলে নেপালকে হারাল বাংলাদেশ
শনিবার, ২ মার্চ ২০২৪



সুরভীর জোড়া গোলে নেপালকে হারাল বাংলাদেশ

নেপালে অনূর্ধ্ব-১৬ সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছে ২-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি।

একদম নতুন দল নিয়ে এই টুর্নামেন্ট খেলতে গেছেন বাংলাদেশের মেয়েরা।
স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় প্রথমবার দেশের বাইরে সফরে গেছেন। সেই তুলনায় শুরুটা দারুণ করল লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও শুরুতে একাধিক সুযোগ নষ্ট করেছেন সাইফুল বারীর শিষ্যরা। স্কোরলাইনে ঠিক বোঝা যাচ্ছে না কতটা দাপট দেখিয়েছে বাংলাদেশ।

পঞ্চম মিনিটেই সুযোগ নষ্ট করেন আলপি আক্তার। সাথী মুন্ডার ক্রস থেকে পোস্টের সামনে অরক্ষিত অবস্থায় বল পান আলপি, কিন্তু তাড়াহুড়ায় শট নিতে গিয়ে বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে। আলপি আবারও সুযোগ নষ্ট করেছেন একটু পর। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে দারুণভাবে রিসিভ করেছিলেন কিন্তু চলতি বলে বেশ জোরে ভলি করতে গিয়ে এবারও পাঠান ক্রসবারের ওপর দিয়ে।

আলপি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ২৪ মিনিটে কোনো ভুল করেননি সুরভী আকন্দ প্রীতি। আলপির পাস ধরে বক্সের বাইরে থেকে সাথী মুন্ডার রক্ষণ চেরা পাস পান প্রীতি। নিখুঁত শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল পাঠিয়ে এগিয়ে নেন বাংলাদেশকে। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। বক্সের ভেতর আলপিকে ফেলে দেন নেপালের গোলরক্ষক।
পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। ঠাণ্ডা মাথায় স্পটকিকে বল জালে জড়ান সুরভী।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়ে খেলেছে বাংলাদেশ। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল সুরভীর সামনে; কিন্তু কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। অন্য ফরোয়ার্ডরাও জাল খুঁজে না পাওয়ায় জয়ের ব্যবধান বেশি বড় হয়নি।

আগামী ৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ