প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে: পলক

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে: পলক
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪



প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে: পলক

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে যা এখন দৃশ্যমান। তিনি বলেন, সারাদেশে রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেটসহ প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ থেকে উন্নত ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছেন।
আজ শুক্রবার জেলার প্রধান ডাকঘর পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খাঁন, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ পোষ্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাঙ্গামাটিকে স্মার্ট জেলায় পরিণত করতে রাঙ্গামাটির পোষ্ট অফিস পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি পোষ্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রুপান্তরিত করার অংশ হিসেবে আগামী মে মাসের মধ্যে রাঙ্গামাটি প্রধান ডাকঘরকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এখানে একটি স্মার্ট সার্ভিস পয়েন্ট স্থাপন করা হবে। এর মাধ্যমে পোষ্ট অফিসের গতানুগতিক সেবার পাশাপাশি সরকারের ৩২৫টি ডিজিটাল সেবা সাধারণ মানুষ নিতে পারবে এবং পাশাপাশি ব্যাংকিং সুবিধা প্রদানসহ ই-কমার্স আরো সম্প্রসারিত করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৮   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ