বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪



বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩

বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ইঞ্জিন-চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ ৪ জন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মোঃ আজাদ ও মোঃ মনি নামের আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।

সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

বাংলাদেশ সময়: ১১:১২:৩১   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ