চার ভারতীয়ের ৯ বছর পর ঘরে ফেরা

প্রথম পাতা » খুলনা » চার ভারতীয়ের ৯ বছর পর ঘরে ফেরা
শনিবার, ১৩ জুলাই ২০২৪



চার ভারতীয়ের ৯ বছর পর ঘরে ফেরা

অবৈধ অনুপ্রবেশকারী ৪ ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। ভারতের দিঘা সমুদ্র পথসহ কয়েকটি সীমান্ত পথে এরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল।

অনুপ্রবেশকারীদের মধ্যে ৩ জন মৎস্যজীবী ও একজন সাধারণ ভারতীয় নাগরিক রয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুর ২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে যশোর কেন্দ্রিয় কারাগার থেকে পুলিশ তাদের ভারতের পেট্রাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এসময় সেখানে বিজিবি, পুলিশ ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা হলেন, বিহারের বিষ্ণুপদ দিলদার, সুধির বাবু, মেদিনীপুরের শেখ জাহাঙ্গীর ও হুগলির ভানু চরণ

এদের মধ্যে বিষ্ণুপদ দিলদার, সুধির বাবু ও শেখ জাহাঙ্গীর ৩ বছর এবং ভানু চরণ ৯ বছর কারাভোগ করেন।

এদিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরতে পারায় খুশি এসব ভারতীয়। আইনি জটিলতায় তাদের দীর্ঘ কয়েক বছর ধরে স্বজনদের ছেড়ে জেল দিন পার করতে হয়েছে।

ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা আটক হয়। এখন বাড়িতে ফিরছে ভালো লাগছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হক আল মামুন জানান, ৪ ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫২   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ