ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক

প্রথম পাতা » খুলনা » ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক
শনিবার, ১৩ জুলাই ২০২৪



ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও অস্ত্রসহ ভুয়া ডিবি আটক

যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, ১২টি গুলির খোসা, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

আটক দুর্জয় বাবু ঘোষ যশোর শহরের এইচএমএম রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুর্জয় বাবু ঘোষ নামে এক যুবক নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা নিচ্ছে। এরপর শুক্রবার বিকেলে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার ঘর থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, গুলির খোসা ১২টি, পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও ৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৩   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ