ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি

প্রথম পাতা » চট্টগ্রাম » ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫), মৃত নাজির হোসেনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মো. ইউসুফের ছেলে নুর হোসেন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মো. বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সুলতান আহমদের ছেলে মো. হাশিম (৩৫), মো. আলমের ছেলে মো. হোসেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মো. ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মো. ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদুর শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাছ শিকারে যাওয়া জেলেদের ১৫টি ডিঙি নৌকাসহ অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে নাফ নদীর শাহপরীর দ্বীপের মোহনা থেকে ২০ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে আরাকান আর্মির সঙ্গে আলোচনার মাধ্যমে অপহৃত জেলেদের ফেরত আনা হয়েছে। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩৩   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ