অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত

প্রথম পাতা » খেলাধুলা » অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪



অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত

পার্থের পেস বান্ধব উইকেটে অজি পেসারদের গতি আর বাউন্সে উড়ে গেছে ভারত। তাসের ঘরের মতো ভেঙে গেছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ! মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডদের সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন বিরাট কোহলিরা।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় ভারত। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল কেবল ৪৯ ওভার ৪ বল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি। অজিদের হয়ে ২৯ রানে ৪ উইকেট পেয়েছেন হ্যাজেলউড।

রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ নতুন উদ্বোধনী জুটি। ৮ বল খেলে ডাক খেয়েছেন ইয়াশভি জয়সওয়াল। এই তরুণ ওপেনার দ্রুত ফেরায় উদ্বোধনী জুটিতে ভারত তুলতে পেরেছে কবেওল ৫ রান।

ডাক খেয়েছেন আরেক তরুণ দেবদূত পাডিক্কালও। তিনে খেলতে নেমে রীতিমত ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হয়েছে তার! শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন হ্যাজেলউড। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

১৪ রানে ২ উইকেট হারানোর পর দলকে আরো বিপদে ফেলেছেন বিরাট কোহলি। অফফর্মে থাকা এই টপ অর্ডার ব্যাটার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। ১২ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

টপ অর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝেও এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করেছেন লোকেশ রাহুল। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। রোহিত শর্মার অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নেমে ৭৪ বলে ২৬ রান এসেছে রাহুলের ব্যাট থেকে।

টপ অর্ডারের ব্যাটারদের পথ ধরেই হেটেছেন ধ্রুব জুরেল-ওয়াশিংটন সুন্দররা। তবে মিডল অর্ডারে ব্যতিক্রম ছিলেন ঋষব পান্ত ও নীতিশ। এ দুজনে চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে ৩৭ রান করে পান্ত বিদায় নিলে আর কেউই নীতিশকে সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ৪১ রান করে আউট হয়েছেন নীতিশ।

বাংলাদেশ সময়: ১৫:২২:২৩   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ