অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

প্রথম পাতা » খুলনা » অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। ভিসা না থাকায় অবৈধভাবে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে।

বুধবার সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।

মিজানুর রহমান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল।অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়।

আটককৃতদেরকে অবৈধভাবে সিমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ২১:০৯:৫৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ