আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি

প্রথম পাতা » খুলনা » আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়।

আটকের পর আসাদুল গাজীকে তল্লাশী করে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন বলেও জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৬   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ