ফেনীতে দুই ইটভাটার জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে দুই ইটভাটার জরিমানা
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



ফেনীতে দুই ইটভাটার জরিমানা

জেলার ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ায় দুই ইটভাটার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২-৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন ইটভাটায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে ব্যবহার করছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ আইন মোতাবেক ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করায় পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় মদিনা ব্রিকস ও মাথিয়ারা এলাকার সোনালী ব্রিকস এর মালিককে ১ লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাসস কে জানান, আগামীতে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিককে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫২   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ