প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে: প্রেস সচিব
শনিবার, ১৯ জুলাই ২০২৫



প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে: প্রেস সচিব

গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। সবাই একই মানুষ। কারও প্রতি এই সরকার ডিসক্রিমিনেট করে না। আমরা মনে করি সরকার সবার ক্ষেত্রে একইভাবে সুবিচার করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি । যেখানেই কোনো ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি। কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। সেখানে কোনোমানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন ।

দ্য নেক্সট ওয়েভ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, কন্ঠশিল্পী আসিফ আকবর, সাংবাদি ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৯   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ