আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি : নাহিদ

প্রথম পাতা » চট্টগ্রাম » আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি : নাহিদ
শনিবার, ১৯ জুলাই ২০২৫



আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ যেমন গডফাদার ছিল, কক্সবাজারও গডফাদার ছিল। শেখ হাসিনা এক গডফাদার আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় জুলাই পদযাত্রায় কক্সবাজার শহরে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে এসব কথা বলেন তিনি।

গত সরকারের আমলে কক্সবাজার সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছিল দাবি করে নাহিদ ইসলাম বলেন, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল জেলাটি। এ পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা ইস্যু টেনে এনে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। কিন্তু তার সমাধান এটা না যে, বছর পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা, আইনশৃঙ্খলার বিঘ্নয় না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

নাহিদ আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, ড. ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৯   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ