ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

ফেনীর পরশুরামে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় মো. আফছার (৩১) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুতবার বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিল্লাতের মৃত্যু হয়।

সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে ফেনী-৪ বিজিবির সিইও লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে ফায়ারিং কাম্য নয়।

বাংলাদেশ সময়: ১৭:২৪:০৪   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ