জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম পাতা » খেলাধুলা » জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
রবিবার, ২৭ জুলাই ২০২৫



জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা

জুলাই পূনর্জাগরণ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আজ বৃক্ষরোপণ কর্মসূচি এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সকাল ১১টায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও পূনর্জাগরণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, নাউপ্রু মেরী, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণের পরে স্কুল মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় স্কুলের বালক ও বালিকার ৪টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১০   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ