২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

প্রথম পাতা » আড়াইহাজার » ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (৭ জানুয়ারি) সকালে র‌্যাবের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে বিষনন্দি ফেরিঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মাহাবুবুর রহমান (৪৭) ও ফুলমিয়া (৫১), নরসিংদী ঘোড়াশাল এলাকার জালাল আবেদীন (৭২), ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুর থানার হাছিবুল হাছান (২৪) ও নবীনগর থানার সিফাতুল ইসলাম শাওন (২২)।

র‌্যাবের উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং বিভিন্ন পরিবহনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। ইতোমধ্যে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৮   ৫৯০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ