জুতার ভেতরে পাওয়া গেল ৭০ লাখ টাকার স্বর্ণ

প্রথম পাতা » খুলনা » জুতার ভেতরে পাওয়া গেল ৭০ লাখ টাকার স্বর্ণ
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



জুতার ভেতরে পাওয়া গেল ৭০ লাখ টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদার বারাদি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

আটককৃত ব্যক্তি উপজেলার নাস্তিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইমন আলী (২৭)।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ভারত সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহলদল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয়।

এদিকে তার শরীরের বিভিন্ন অংশ তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, উদ্ধার হওয়া ১০ স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকার বেশি। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। এ ছাড়া আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৫   ৫৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ