প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ

প্রথম পাতা » খুলনা » প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ
শনিবার, ৩ জুন ২০২৩



প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার বাজেট।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি না বুঝেই কথা বলছে। বাজেটের কোন জায়গায় কি বলা আছে, কোন ধারায় কি আছে তা না জেনেই মন্তব্য করেছে।
হানিফ আজ শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজে নির্মাণাধীন চলমান কাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বাজেট সম্পর্কে পুরো ধারণা না থেকেই বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে গণবিরোধী বলে মন্তব্য করেছেন। এটা তাদের চিরাচরিত স্বভাব।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বে যে মন্দাভাব চলছে। এবং করোনাকালীন যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল। সেই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বিএনপির পূর্বের ন্যায় মিথ্যাচার করছে।
নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনে অংশ নিবে না তাঁরা রাজনৈতিক সংকটে পড়বে।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দেলদার হোসেন, সাবেক অধ্যক্ষ ডা. এস এ মুসতানজীদ, কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালেরর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তিনি পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলার আইলচারায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০১   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ