নারী ফুটবলারদের ক্যাম্প বয়কট নিয়ে ধোঁয়াশায় বাফুফে

প্রথম পাতা » খেলাধুলা » নারী ফুটবলারদের ক্যাম্প বয়কট নিয়ে ধোঁয়াশায় বাফুফে
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



নারী ফুটবলারদের ক্যাম্প বয়কট নিয়ে ধোঁয়াশায় বাফুফে

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ক্যাম্পে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। আগামী ৩১ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে ক্যাম্পের।

নেপালের বিপক্ষে ম্যাচ শেষে ছুটিতে গিয়েছিলেন জাতীয় দলের নারী ফুটবলাররা। ছুটিতে যাওয়ার আগে নিজেদের দাবি দাওয়াগুলো ফেডারেশনের কাছে লিখিতভাবে জমা দিয়ে গিয়েছিলেন সাবিনা-সানজিদারা। সেগুলো না মানা পর্যন্ত ক্যাম্প বয়কটের ডাক দেন তারা।

তবে নারী ফুটবলারদের এমন সিদ্ধান্তের কথা নাকি জানাই নেই বাফুফের। বিষয়টি পুরো উড়িয়ে দিয়েছেন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

কিরণ বলেন, ‘দাবি না মানলে মেয়েরা ক্যাম্পে ফিরবেন না এটা সত্য না। তারা ছুটিতে যাওয়ার আগে আমাদের দাবি-দাওয়া জানিয়ে গেছে। আমরা সেটা নিয়ে কাজ করছি।’

বাফুফে থেকে প্রতিমাসে ১০ হাজার টাকা বেতন পান জাতীয় দলের নারী ফুটবলাররা। অভিযোগ রয়েছে তাদের বেতনটাও নিয়মিত হয় না। দুই মাস তিন মাস পরপর একমাসের বেতন দেয় ফেডারেশন। ফুটবলারদের দাবি বেতন ন্যূনতম ৫০ হাজার করা।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ‘বিদ্রোহ’ করলেন নারী ফুটবলাররা। এর আগে বছরের শুরুতে বিসিবি ও বাফুফের দুই শীর্ষ কর্মকর্তার ঘোষণা দেওয়া অর্থ না-পাওয়ায় অলিম্পিক বাছাইয়ের অনুশীলন বন্ধ রেখেছিলেন ফুটবলাররা।

বাংলাদেশ সময়: ১৩:২৮:২০   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ