পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না : বীর বাহাদুর

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না : বীর বাহাদুর
শনিবার, ১২ আগস্ট ২০২৩



পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না : বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন যে পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না।
তিনি জেলা প্রশাসন, সেনা, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, পৌর ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে বলেন, সরকারি বেসরকারি উদ্যোগে অনুদান বিতরণ করার পাশাপাশি সমাজের অবস্থাসম্পন্ন মানুষ যার যার সাধ্যমতো বন্যা দুর্গতদের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পর্যাপ্ত ত্রাণ বিতরণসহ দুর্গতদের সার্বিক সহযোগিতা প্রদান করছে বলে উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলে দুর্গতদের সহযোগিতায় জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেক উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ কাজ অব্যাহত রেখেছে।
বীর বাহাদুর ঊশেসিং আজ বান্দরবান সদর বাসস্টেশন এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
বীর বাহাদুর রবলেন, বন্যা দুর্গতদের যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা মেরামতসহ পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গত কোন মানুষ গৃহহারা বা অন্য কোন অসুবিধার মধ্যে থাকবে না। ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করা হবে।
তিনি বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ৫শ’ শ্রমিকের হাতে ৫ কেজি করে চাল হাতে তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মো. মুছা, মুদি ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:০৪   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ