রাঙ্গামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



রাঙ্গামাটিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অদিত্য চাকমা, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, টানা বৃষ্টির ফলে রাঙ্গামাটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি সরকারী-বেসরকারী সংস্থা এগিয়ে আসলে দুূর্গতরা আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে।
এজন্য দুর্গত মানুষের সহায়তায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
সভায় পাহাড় ধস, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি, মাদকদ্রব্য, হ্রদের মাছ শিকার, রাস্তা ঘাট, বাস ও সিএনজি চালকসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৪   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ