গাঁজাসহ বাবা-মেয়ে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » গাঁজাসহ বাবা-মেয়ে আটক
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



গাঁজাসহ বাবা-মেয়ে আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম।

আটককৃতরা হলেন, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে আবদুল কাইয়ুম (৬০) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার প্রকাশ জেসমিন (৩০)।

জানা গেছে, পুলিশের ২৪ ঘণ্টা মাদকবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়নপুর এলাকার পাকা ব্রিজে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবা-মেয়েকে আটক করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাবা-মেয়েকে আটক করা হয়। মাদক বিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৩৮   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ