শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী

প্রথম পাতা » চট্টগ্রাম » শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী

কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রোববার রাতে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাদের জড়ো করছিল। পরে সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তিন থেকে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ১০ নারী, ১৬ শিশু ও আট পুরুষ রয়েছেন। শিশুদের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৩০   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ