বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পিছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো সুইডেন

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পিছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো সুইডেন
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পিছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো সুইডেন

ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পিছনে ফেলে দুই ধাপ উন্নতি করে শীর্ষস্থান দখল করেছে সুইডেন। গতকাল প্রকাশিত এই র‌্যাঙ্কিং অনুযায়ী স্পেনকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।
সুইডিশরা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। সিডনির ফাইনালে ওলগা কারমোনার প্রথমার্ধের একমাত্র গোলে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন।
স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান লাভ করে সুইডেন।
বিশ্বকাপ জয়ী স্পেনের র‌্যাঙ্কিংয়ে চার ধার উন্নতি হয়েছে। গ্রুপ পর্বে তারা যদি জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত না হতো তবে হয়তোবা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ওঠার সুযোগ থাকতো।
আগের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের পর চতুর্থ স্থান নিশ্চিত করেছে ফাইনালে পরাজিত ইংল্যান্ড। শেষ ষোলতে সুইডেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এত আগে কখনই বিদায় নেয়নি মার্কিন দলটি।
গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ে জার্মানী চার ধাপ নীচে নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
শীর্ষ ১০ ফিফা র‌্যাঙ্কিং :
অবস্থান দেশ পয়েন্ট
১. সুইডেন ২০৬৯.১৭
২. স্পেন ২০৫১.৮৪
৩. যুক্তরাষ্ট্র ২০৫১.২১
৪. ইংল্যান্ড ২০৩০.১৪
৫. ফ্রান্স ২০০৪.১৭
৬. জার্মানী ১৯৮৭.৬৭
৭. নেদারল্যান্ড ১৯৮৪.৫
৮. জাপান ১৯৬১.৩৫
৯. ব্রাজিল ১৯৪৯.৪১
১০. কানাডা ১৯৪৪.৮৪

বাংলাদেশ সময়: ১৭:২৪:২০   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ