এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

শুরু হয়েছে এশিয়া কাপের লড়াই। উদ্বোধনী ম্যাচটিতে মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান। নেপালের বিপক্ষে প্রথমে দলটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। যেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের মুলতানে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেপাল। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম।

পাক্কা ১৫ বছর পর এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে। ২০০৮ সালের আসরটাই এখন পর্যন্ত সেদেশে একমাত্র টুর্নামেন্ট। দীর্ঘদিন পর হোম ভেন্যুতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে বইছে সুবাতাস।

পিসিবি আয়োজক হলেও খেলা হবে দুই দেশে। ক্রিকেট কূটনীতিতে ভারতের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তাই যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে ১৬তম আসর। বৈরী সম্পর্কের কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান সফর করবে না, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের ১৩ ম্যাচের ৯টি হবে শ্রীলঙ্কায় আর ৪টি স্বাগতিক পাকিস্তানে।

নেপালের একাদশ
কুশল ভুরটেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পডেল (ক্যাপ্টেন), আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।

পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৪   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ