দুই দলের পরিসংখ্যান কেমন?

প্রথম পাতা » খেলাধুলা » দুই দলের পরিসংখ্যান কেমন?
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



দুই দলের পরিসংখ্যান কেমন?

শেষ হতে চলেছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের দুই ফাইনালিস্টও নিশ্চিত হয়ে গেছে। গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ভারত এবারের ফাইয়ানালে উঠেছে। তবে ফাইনালের আগে সুপার ফোরে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। মাঠে নামার আগে জেনে নেয়া যাক ওয়ানডেতে এই দুই দলের পরিসংখ্যান কেমন।

বাংলাদেশ-ভারত নিয়ম রক্ষার ম্যাচ হলেও, কেউ কাউকে একবিন্দুও ছাড় দিতে চাইবে না। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচের প্রতি দর্শকদের আলাদা আকর্ষণ রয়েছে। কারণটাও স্বাভাবিক। আগে যখন বাংলাদেশ-ভারত মুখোমুখি হতো, তখন কোনো প্রকার পাত্তাই পেত না টাইগাররা। তবে গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে লড়াই করেই জিততে হচ্ছে ভারতকে। আর গত বছর তো বাংলাদেশে এসে সিরিজও হেরে গিয়েছে ভারত।

এমন এক লড়াইয়ে এবারও চোখ থাকবে সবার। চলতি এশিয়া কাপে বাজে পারফর্মেন্স করতে থাকা বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে মুখোমুখি হয়ে কেমন করে এটাই দেখার বিষয়।

ওয়ানডে ক্রিকেটে এই দুই দলের ৪০তম সাক্ষাৎ এবার। আগের ৩৯ দেখায় অনেক এগিয়ে আছে ভারত। ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৭ ম্যাচে। একটি ম্যাচ হয়েছে বাতিল। আর এশিয়া কাপে সব ফরম্যাট মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছে ১৪ বার। যেখানে কেবল একবারই জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ২০১২ সালে শচীন টেন্ডুলকারের শততম শতকের ম্যাচে এসেছিল সেই জয়টি।

জয়ের পাশাপাশি দলীয় সর্বোচ্চ রান এবং ব্যক্তিগত রানেও এগিয়ে ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্যে দলীয় সর্বোচ্চ রান ভারতের ৪০৯। সে ম্যাচে ইশান কিষানের ব্যাট থেকে এসেছিল ডাবল সেঞ্চুরি। আর ভারতের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ৩০৭। তবে একদিকে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ উইকেট পেয়েছেন টাইগার অধিনায়ক। আর বাংলাদেশের বিপক্ষে ১৬ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি অজিত আগারকার।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৪৮   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
না:গঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ